রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ আজ ১৬ সেপ্টেম্বর শনিবার শিশু একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড.বদিউল আলম এর সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল(অব.) মুহাম্মদ নজরুল ইসলাম, বীর প্রতিক, পিএসসি। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম), নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোস্তফা মনোয়ার। সমাবেশে বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা সার্কেল এডজুটেন্ট মোঃ আমির হামজাহ। দলনেতাদের পক্ষে বক্তব্য রাখেন আলোকবালি ইউনিয়ন দলনেতা আসাদ সরকার ও মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ড দলনেত্রী হালিমা আক্তার। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূইয়া,   আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা সহ নরসিংদী জেলার ছয় উপজেলার উপজেলা কর্মকর্তা, প্রশিক্ষক- প্রশিক্ষিকা, ভিডিপি দলনেতা, আনসার কমান্ডার প্রমুখ। সমাবেশে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে বাহিনীর সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit