বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

নওগাঁয় মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ Time View
নওগাঁ  প্রতিনিধি :”মাদককে না বলি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা” এই স্লোগানে নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের খলসিতে মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমি শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় জেলার বদলগাছি উপজেলার খলসি গ্রামে একাডেমির মাঠে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক।
মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির পরিচালক মোঃ জালাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আবু মোহাম্মদ বখতিয়ার ইনাম ববিন, সাধারণ সম্পাদক আহসান হাবীব রকেট, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ সহ একাডেমির শতাধিক শিক্ষার্থী খেলোয়াড়। মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির পরিচালক নওগাঁর বদলগাছির ক্রীড়া প্রেমী জালাল হোসেন একক প্রচেষ্টা ও নিজেস্ব অর্থায়নে এই একাডেমী গড়েছেন। তিনি যুবক ও কিশোরদের মাদক থেকে দুরে রাখতে  এবং দেশের ফুটবলে অবদান রাখতে এই ফুটবল একাডেমি গড়ে তুলছেন। তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন জেলার ফুটবল প্রেমীরা। এই একাডেমিতে প্রায় শতাধিক  যুবক ও কিশোররা প্রতি দি প্র্যাকটিসে অংশগ্রহণ করে ।

 

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit