মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সরকার জুতা মেরে গরু দানের কর্মসূচি হাতে নিয়েছে : মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

ডেস্কনিউজঃ বিএনপির স্থায়ী কমিটির কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার ‘জুতা মেরে গরু দান’ কর্মসূচি হাতে নিয়েছে। সরকার দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ না করে গরু-ছাগল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। মানুষ চায় তাদের ভোটাধিকার ফিরিয়ে পেতে। আর আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে নিতে আন্দোলন করছি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে এবং নেতা-কর্মীদের মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে এই সমাবেশ করছে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, ‘অত্যাচার-নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা ইতিহাস থেকে সেটাই জেনেছি।’

তিনি আরো বলেন, ‘শুধু এই সরকার নয় একইসাথে এসব প্রশাসনের অধীনেও কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। অর্থাৎ প্রশাসনের সকল স্তরে আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসেছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকেরাই প্রশাসনে রয়েছে। সুতরাং তাদের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেব না। আর এ কারণেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে।’

‘তাই বলবো, বেশি বাড়াবাড়ি করবেন না। সময় থাকতেই জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন,’ বলেন মির্জা আব্বাস।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কিউএনবি/বিপুল /১৫.০৯.২০২৩/ রাত ৮.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit