সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥

পুড়ল ১৮টি স্বর্ণের দোকান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনেরলেলিহান শিখায় পুড়ল মার্কেটে থাকা ১৮টি স্বর্ণের দোকান। আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা আসতে আসতে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। দোকান থেকে সামান্য কিছু স্বর্ণ বের করতে পারলেও বাকি সব পুড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা।

সিঙ্গাপুর জুয়েলার্সের মালিক আবু কাওসার জানান, দোকানে প্রায় দুই কোটি টাকা মূল্যমানের মালামাল ছিল। দোকানটি সম্পূর্ণই পুড়ে গেছে। কর্মচারীরা বলেন, আমরা কোনো জিনিসপত্র বের করতে পারিনি।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে স্বর্ণের দোকান ছাড়াও কাঁচাবাজার, পোশাক-আশাক, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, প্লাস্টিক সামগ্রী, ক্রোকারিজসহ চালের আড়তও ছিল। ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে সকাল ৯টা ২৫ মিনিটে। তবে আগুন পুরোপুরি নিভে যায়নি। মার্কেটের প্রতিটি জায়গায় সার্চ করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার ও সহায়তায় পুলিশ ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit