বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁ জজকোর্ট চত্বরে বিশ্রামাগারের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জজকোর্ট চত্বরে আগত বিচরপ্রার্থীদের জন্য বিশ্রামাগার “ন্যায় কুঞ্জ” নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার  বেলা ১১টায় কোর্ট চত্বরে নির্মান কাজের একটি ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্থর স্থাপন করেন  সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান। পরে বিচারপতি জে বি এম হাসান নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে  আয়োজিত এক  মতবিনিময় সভায় যোগদান করেন। নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র  জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা,  চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বন্থ মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান। অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিভিন্ন কোর্টের বিচারকবৃন্দ, পিপি, জিপিসহ বিভিন্ন কোর্টের আইন কর্মকর্তাবৃন্দ, জেলা বারের কার্যনিবার্হী পরিষদের সদস্যবৃন্দ এবং সাধারন আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। ৪৮ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভবন নির্মান করা হবে।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit