বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মনিরামপুরে আলমসাধু উল্টে ছাত্রদল নেতা নিহত,শোক জ্ঞাপন 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মঙ্গলবার রাতে ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে ছাত্রদল নেতা হোসেন আলী নিহত হয়েছে। এ সময় আহত হয় আলমসাধু চালক জাহিদ হোসেন। নিহত হোসেন আলী পৌরশহরের তাহেরপুর এলাকার হাজী রাইচ মিলের স্বত্বাধিকারী আবদুল লতিফের ছেলে। বুধবার সকাল ১১ টার দিকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হোসেনের মরদেহ দাফন করা হয়।

নিহতের পরিবার ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান জানান, পৌরশহরের তাহেরপুর ওয়ার্ড ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হোসেন আলী(২২) পিতার রাইচমিলের জন্য মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজার থেকে একটি আলমসাধুতে চাল বোঝাই করে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধু রাস্তার পাশে উল্টে পড়ে।

এতে হোসেন আলী ও আলমসসাধু চালক জাহিদ হোসেন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হোসেন আলীর মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।

এদিকে ছাত্রদল নেতা হোসেন আলীর অকালমৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, যুবদল নেতা মাসুদ পারভেজ রুবেল, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit