সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত কলেজ ছাত্রের পরিবারের পাশে উপজেলা প্রশাসন।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মো. আরিফ হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ইং )   বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই মাটিরাঙ্গা পৌরসভার দশনাম্বার এলাকায়  নিহত পরিবারের বাড়ি ছুটে যান ও  সহায়তা প্রদান করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। নিহত কলেজ ছাত্র মো. আরিফ হোসেন  মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ১০নং মুসলিমপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। সে মাটিরাঙ্গা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ সময় উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো.এমরান হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইঁয়া সহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির অদুরে এক আত্মীয়ের বাড়িতে যাবার পথে মো. তাজুল ইসলামের বাগানের সামনে গেলে আকস্মিক বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাঁর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, বিষয়টি জেনেছি। 
এসময় মরদেহ দাফনের জন্য দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত তহবিল থেকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পিতা মো. আবুল হোসেনের হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit