বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

রউফ ও নাসিমের বিকল্প হিসেবে যাদের ডাকল পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই ইনজুরিতে পড়েছিলেন রউফ। যার কারণে এই দুই দলের রিজার্ভ ডে’র ম্যাচে মাঠেই নামতে পারেননি এই পেসার। এরপর রিজার্ভ ডে’র দিন ইনজুরিতে পড়েন নাসিম শাহও। ৪৯তম ওভারে বল করার সময় ডানকাঁধে চোট পান এই পাক পেসার।

সামনের মাসেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তার আগে এই দুই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান। সেই কারণেই তরুণ দুই পেসারকে নিয়ে যাওয়া হয়েছে। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরের মাসে বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই দুই তরুণ বোলারকে নিয়ে আসা হয়েছে। রউফ এবং নাসিমের উপর নজর রাখা হচ্ছে। যদি একান্তই তারা খেলতে না পারেন তাহলে ধানি এবং জামানকে দলে নেয়া হবে।’

যদিও পাকিস্তানের হয়ে ধানি ও জামানের অভিষেক হয়ে গেছে। পাকিস্তান সুপার লিগে ভাল খেলার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে দলে সুযোগ পেয়েছিলেন তারা। তবে ধানি এবং জামান খানকে দলে ডেকে হাসনাইন, ইহসানউল্লাহ এবং হাসান আলিকে কেন নেয়া হয়নি তা নিয়ে প্রশ্ন জেগেছে সবার। তারও ব্যাখ্যা দিয়েছে পিসিবি।পিসিবি’র পক্ষ থেকে জানানো হয়, ‘পাকিস্তানের ব্যাকআপ পেস বিকল্পগুলোও ইনজুরিতে ভুগছে। যার কারণে হাসনাইন, ইহসানউল্লাহকে বাছাই করা হয়নি এবং জামান খান ও ধানিকে ডাকা হয়েছে।’  

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit