বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক  স্বাস্থ্য অর্থনীতি সম্মেলন শুরু

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ Time View
জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের উদ্যোগে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, বিশ্ব ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. বুশরা বিনতে আলম এবং ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের টিম লিডার মিস ফাহমিদা শবনব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ খান  মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া, স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক ড. সৈয়দা নওশীন পারনিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শারমিন মবিন ভূঁইয়া  বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সর্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য চিকিৎসা পেশায় জড়িতদের প্রতি আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস এবং মানুষের গড় আয়ু বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে।

স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী সারাদেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সর্বজনীন ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে। দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit