সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সাহস নিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান গয়েশ্বরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্কনিউজঃ সাহস নিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছসহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দির মুক্তির দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজকে আমাদের বড় বড় জনসভা হয়, আমাদের অনেক নেতাকর্মী। সুতরাং আমরা যদি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ থাকি, নেতৃবৃন্দের প্রশংসা সুলভ বক্তব্যে দিয়ে নেতৃত্ব আকৃষ্ট করি, নিজের পদ বা অবস্থানকে শক্ত করার চেষ্টা করি, করতে পারবো। কিন্তু পরবর্তীতে আমরা পরাধীন থাকবো। আমরা মুক্তি পাবো না। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পারবো না। সুতরাং এখন যা কিছু করেন এবং করতে চান তা মুখে নয়, অন্তর থেকে সাহস নিয়ে আজকে ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আঘাত করলে পাল্টা আঘাত- এটা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। সব জায়গায় এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাঁচা সম্ভব। আইয়ুব-ইয়াহিয়া অনেক শক্তিশালী ছিলো।

কিন্তু আজকে এই সরকার তত শক্তিশালী না। আর গত ৫১ বছরে বাংলাদেশে এতো দুর্বল সরকার আর কখনো আসে নাই। কেনো দুর্বল। কারণ জনগণ দ্বারা নির্বাচিত নয়। তাই মনোবল শক্ত করে আমরা, এমন একটি অনৈতিক ও দুর্বল সরকারকে সঠিকভাবে যদি ধাক্কা দেই, এই সরকার টিকে থাকবে না। এটা আমার আত্মবিশ্বাস।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, আজকে জি কে গউছের মুক্তি চাচ্ছেন। তিনি বারবার রুখে দাঁড়িয়েছেন। আর বারবার রুখে দাঁড়ান বলেই তিনি আঘাতপ্রাপ্ত হন। কিন্তু তার রুখে দাঁড়ানোর যে স্বভাব ও চরিত্র সেই চরিত্রটা তিনি হারান নাই।

গয়েশ্বর বলেন, এখানে অনেক আইনজীবী আছেন, আপনাদের বিচারপতিরা বিচারের রায় দিতে ভুল করতে পারেন। বিচারের নামে অবিচার করতে পারে। কিন্তু জনগণ কখনো বিচারে ভুল করে না। তাদের বিচার সব সময় সঠিক হয়। আয়োজক সংগঠনের সভাপতি আইনুল হক রেজা শাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার আলম খানের সঞ্চালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উপদেষ্টা জাকির হোসেন, একেএম রিপন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/নাহিদা/১২.০৯.২০২৩/ বিকাল ৫.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit