মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

বিজয়নগরে ‘ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুটবল একাডেমি’ অভিষেক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মাদক মুক্ত সমাজ বির্ণিমানের লক্ষ্যে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া প্রতিষ্ঠা করেন ‘ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরীর এমপি ফুটবল একাডেমি’।
১১ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার ছতরপুর খেলার মাঠে ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুটবল একাডেমি বনাম চিনাইর ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুটবল একাডেমি’র সভাপতি, বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুটবল একাডেমি’র সহ-সভাপতি, বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খাঁন শাওন, সহ-সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাছুম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী,  বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড মোঃ দবির আহমেদ ভূইয়া, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, দপ্তর সম্পাদক মোঃ সেলিম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ হাবিব, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হালিমা চৌধুরী, সদস্য শাহ নেওয়াজ ও সাংবাদিক পলাশ কুমার দাস প্রমুখ।
ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুটবল একাডেমি অনুর্ধ্ব ১২,১৫,১৯ ও ২৩ এর ১০০ জন ফুটবলার নিয়ে একাডেমিী ছতরপুর খেলার মাঠে যাত্রা শুরু করেন।
ছতরপুর খেলার মাঠে ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুটবল একাডেমি বনাম চিনাইর ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় ছতরপুর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুটবল একাডেমির ১:০ গোলের ব্যবধানে বিজয় লাভ করে একাডেমীর শুভ যাত্রা করেন।

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit