বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

দৌলতপুর সীমান্তে সাপের কামড়ে বাংলাদেশীর মৃত্যু : ১৭দিন পর লাশ ফেরত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে সাপের কামড়ে বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাস (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হলে ১৭দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে তার লাশ নিয়ে আসা হয় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর চাইডোবা গ্রামে। পরে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়।

এরআগে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর হিমাগারে রাখা বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাসের লাশ বুঝে নেন বাংলাদেশ থেকে লাশ নিতে যাওয়া রামকৃষ্ণপুর ইউনিয়নের সদস্য মজির উদ্দিন মেম্বর। রবিবার সকালে তার লাশ বুঝে নিয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের দর্শনা সীমান্তে নেওয়া হয়। সেখান সন্ধ্যায় অপেক্ষারত নিহত বুলা বিশ্বাসের পরিবারের লোকজন কফিনবন্দী লাশ বুঝে নিয়ে নিজ গ্রামে নেয়।

এরআগে ২৪ আগস্ট ভোররাত সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দিলে সে মারা যায়। পরে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল নিহত বুলা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে। জলঙ্গী থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর মর্গে প্রেরণ করে।

বুলা বিশ্বাসের লাশ দাফনের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাপের কামড়ে মোহাম্মদপুর চাইডোবা গ্রামের উজির বিশ্বাসের ছেলে বুলু বিশ্বাস মারা যায়। রবিবার তার লাশ ফেরত দিলে রাতেই নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit