বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

যে ভয়ে করনের বাড়ির পার্টি থেকে বের হতে পারেন না ফারাহ খান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ফারাহ খান ও করন জোহর, বলিউডের জনপ্রিয় ও আলোচিত দুই ব্যক্তিত্ব। প্রায়ই তারা আলোচনায় থাকেন বিভিন্ন কারণে।

বলিপাড়ায় অন্দরে তারকাদের সমীকরণ নিয়ে সাধারণ দর্শক ও অনুরাগীদের উৎসাহ অন্তহীন। কার সঙ্গে কার বন্ধুত্বের সম্পর্ক, কার সঙ্গে কার মুখ দেখাদেখি বন্ধ— এ নিয়ে সব সময়ই কৌতূহলী অনুরাগীরা। বলিউডে এমন উদাহরণও কম নেই। যেমন করন জোহর। তার পরিচিত বৃত্তে কখন যে কে তার প্রাণের বন্ধু, আর কখন সেই বন্ধুর সঙ্গে কথা বন্ধ তার— তা বুঝে ওঠা বেশ কঠিন। তবে হাতেগোনা কয়েকজন বন্ধুকে ছাড়া চলে না করনের। তাদের মধ্যেই একজন হলেন বলিউডের নৃত্য প্রশিক্ষক ও পরিচালক ফারাহ খান। 

দীর্ঘ দিনের বন্ধুত্ব করন ও ফারাহ’র। জীবনের নানা চড়াই-উতরাইয়ে একে অপরকে সব সময় পাশে পেয়েছেন দু’জনে। করনের বাড়ির বেশির ভাগ পার্টিতেও দেখা যায় ফারাহকে। তবে সেই পার্টিতে এসে পড়লে, যত রাতই হোক না কেন, সেখান থেকে না কি আর বের হতে পারেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানান, করনের আয়োজিত পার্টিতে যেতে খুব পছন্দ করেন তিনি। তবে করনের পার্টিতে গেলে নাকি সেখান থেকে আর বেরিয়ে আসা হয় না ফারাহর। কেন? ফারাহ বলেন, “করনের পার্টির একটা ব্যাপার আছে… যারাই তাড়াতাড়ি পার্টি ছেড়ে বেরিয়ে যান, তাদের নিয়ে নিন্দা-সমালোচনা শুরু হয় পার্টিতে। আমি পরে এই বিষয়টা জানতে পেরেছিলাম। তার পর থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কিছুতেই পার্টি ছেড়ে তাড়াতাড়ি বের হবো না।”

শুধু তাই-ই নয়, পার্টি থেকে বেরিয়ে একবার নাকি পিছনের দরজা দিয়ে পার্টিতে ফিরে এসেছিলেন তিনি। অবশ্য ফিরে এসে নিজের বিষয়ে কেনও নিন্দা বা চর্চা শুনতে পাননি তিনি। তাতে নাকি কিছুটা হতাশও হয়েছিলেন ফারাহ!

তবে করনের পার্টিতেই নাকি সব থেকে বেশি মজা করেন ফারাহ ‘ওম শান্তি ওম’ খ্যাত পরিচালকের মতে, ‘‘করনের সেন্স অব হিউমার অসামান্য। ও নিজেকে নিয়েও অনায়াসে মজা করতে পারে। আমি মনে করি, এটা দারুণ শিক্ষণীয় একটা ব্যাপার।”

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit