বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

শেষ হলো জি-২০ সম্মেলন, ভারতের সভাপতিত্বে খুশি রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি-২০ এর সভাপতিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার হাতে। তবে মোদি জানিয়েছেন, আগামী নভেম্বর পর্যন্ত ভারত জি-২০ এর সভাপতি থাকবে। তখন একটি ভার্চুয়াল বৈঠক করার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব গৃহীত হয়েছে। ওই বৈঠকে এ শীর্ষ সম্মেলনের পর্যালোচনা করা হবে। খবর ডয়চে ভেলের। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, এ সম্মলেন ইউক্রেনকেন্দ্রিক হয়নি, তাই তিনি খুশি। তিনি বলেছেন, ভারত যেভাবে জি-২০ সভাপতি হিসেবে কাজ করেছে, তাতেও রাশিয়া খুশি। এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের মন্ত্র রাশিয়াও এগিয়ে নিয়ে যাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে নরেন্দ্র মোদি বলেছেন, জাতিসংঘের মতো সংগঠনগুলোতে সময়ের বাস্তবতা মেনে নিয়ে বদল আনতে হবে। যারা সময়ের সঙ্গে বদলায় না, তাদের প্রাসঙ্গিকতা শেষ হয়ে যায়। মোদি আরো বলেছেন, আফ্রিকান ইউনিয়নের জি-২০ সদস্য হওয়াটা খুবই বড় ব্যাপার।

জি-২০ এর নতুন সভাপতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেছেন, আমরা এখনো এমন একটা সময়ে বাস করি, যেখানে লাখ লাখ মানুষ ক্ষুধার্ত থাকে। যেখানে স্থায়ী উন্নয়নকে বিপদের মুখে পড়তে হয়। তবে আমরা এসব সমস্যার মোকাবিলা করতে পারব, যদি আমরা অনৈক্য দূর করতে পারি। আয়, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, খাদ্য, লিঙ্গ ও জাতিগত অনৈক্য দূর করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit