বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নরসিংদীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

মোঃ সালাহউদ্দিন আহমেদ
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১০ সেপ্টেম্বর) সকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ইদগাহ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত সাইফুল ইসলাম (৫০) একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে এবং একজন পেশাদার গরু ব্যবসায়ী।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, “রোববার সকালে স্থানীয় কৃষকরা সাইফুল ইসলামের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহটি ঈদগাহ মাঠে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়”।

“খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে”- জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।ফিরোজ তালুকদার আরও বলেন, “এ ঘটনায় লাভলু নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে”।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit