শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

গিলের পর রোহিতের ফিফটি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে ভারত।

 ০৬ মিনিট আগে

রোহিতের ফিফটি

শুভমন গিলের পর ফিফটি তুলে নিলেন রোহিত শর্মাও।

 ০৯ মিনিট আগে

ভারতের ১০০

দলীয় শতক পূরণ করল ভারত। এ জন্য তাদের লাগল ৮০ বল। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল দুর্দান্ত খেলছেন। ১৪ ওভার শেষে দলটির স্কোর ১০৩/০। গিল ৫২ ও রোহিত ৪৪ রানে ব্যাট করছেন।

 ১৬ মিনিট আগে

গিলের ফিফটি

ফিফটি তুলে নিলেন শুভমন গিল। শাদাব খানের করা ১৩তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূরণ করলেন তিনি। ক্যারিয়ারের অষ্টম ফিফটি পূরণে তিনি খেলেছেন ৩৭ বল। এই পথে হাঁকিয়েছেন ১০টি চার।

 ২৫ মিনিট আগে

১০ ওভারে ভারত ৬১/০

ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে ভারত। পাওয়ার প্লের প্রথম ১০ ওভার শেষে দলটির স্কোর কোনো উইকেট না হারিয়ে ৬১। রোহিত শর্মা দেখেশুনে খেলছেন। ৩০ বলে ১৮ রানে ব্যাট করছেন তিনি। ৩টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন।

অন্যদিকে শুভমন গিল দাপুটে ব্যাটিং করে চলেছেন। ৩০ বলে ৯ চারে তার রান ৪১।

 ৪০ মিনিট আগে

৭ ওভারে ভারত ৩৮/০

ভারতের ইনিংসের প্রথম ৭ ওভারের খেলা শেষ। ভালো শুরু করেছে ভারতের ওপেনিং জুটি। প্রথম ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান তুলেছে ভারত।

রোহিত শর্মা ১০ ও শুভমন গিল ২৬ রান নিয়ে ব্যাট করছেন।

 ০১ ঘন্টা ০৩ মিনিট আগে

ছক্কায় শুরু ভারতের

পাকিস্তানের বোলিং ইনিংসের শুরুটা করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। তার প্রথম ৫ বলে কোনো রান নিতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। তবে শেষ বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন তিনি। তাতে খুলে রানের খাতাও। পরের ওভারে নাসিম শাহ দিয়েছেন ৫ রান।

২ ওভার শেষে ভারতের স্কোর ১১/০।

 ০১ ঘন্টা ১৩ মিনিট আগে

যে কারণে নেই শ্রেয়াস

টসের সময় অধিনায়ক রোহিত শর্মা জানালেন শ্রেয়াস আইয়্যার একাদশে নেই। পিঠের ব্যথায় ছিটকে গেছেন একাদশ থেকে। তবে ফিরেছেন নিয়মিত সহ-অধিনায়ক কেএল রাহুল। এছাড়া সদ্য বাবা হওয়াও জাসপ্রিত বুমরাহও আছেন একাদশে।

 ০১ ঘন্টা ১৮ মিনিট আগে

ভারতের একাদশ

রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

 ০১ ঘন্টা ২৬ মিনিট আগে

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

 ০১ ঘন্টা ২৭ মিনিট আগে

পিচ রিপোর্ট

উইকেটে গতকাল পানি দেওয়া হয়েছে। ঘাস ছাটাই করাই হয়েছে। যে কারণে আজ উইকেট সবুজ। ওয়াকার ইউনিস বলেছেন, ‘এই উইকেটে বোলাররা ফাঁয়দা পাবে।’

 ০১ ঘন্টা ৩৯ মিনিট আগে

টস

টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit