শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

পাকিস্তানের বিপক্ষে ভারতের একাদশে একাধিক পরিবর্তন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৬তম আসরে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। রোববার (১০ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে একে অপরের মোকাবিলা করবে তারা। এই মহারণে শক্তি বাড়াতে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে টিম ইন্ডিয়া।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইএসপিএন ক্রিকইনফো’ এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টে পাল্লেকেলেতে প্রথম দেখায় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ইন্দো-পাক ম্যাচ। সেই ম্যাচে পাকিস্তানি পেসারদের সামনে ধুঁকেছেন ভারতীয় ব্যাটাররা। সব কিছু মাথায় রেখে আজকের ম্যাচের একাদশ সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট।

এবারের ম্যাচে মূলত অভিজ্ঞতা প্রাধান্য দিতে চায় ভারত। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল। চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকায় এশিয়ার কাপের শুরুর দিকের ম্যাচগুলোতে খেলতে পারেননি তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে তার খেলা প্রায় সুনিশ্চিত।

রাহুলকে একাদশে জায়গা দিতে আরেক তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষানকে বসিয়ে রাখতে পারে ভারত। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন তিনিও। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৮২ রানের নান্দনিক ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার। তাই তাকে বাইরে রাখলে ভুল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে চোট কাটিয়ে দীর্ঘ ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ। এশিয়া কাপের সূচনা থেকেই দলে ছিলেন তিনি। কিন্তু নবজাতক সন্তানের মুখ দেখতে টুর্নামেন্ট চলাকালেই দেশে ফিরে গিয়েছিলেন ভিন্ন অ্যাকশনধর্মীর এ পেসার। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় পেস আক্রমণের এই কর্ণধার।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জাসপ্রিত বুমরাহর অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। এ ক্ষেত্রে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। নেপালের বিপক্ষে খেলা দল থেকে আপাতত দুজনই সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে। এখন পর্যন্ত এই আভাসই পাওয়া যাচ্ছে।

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
 

 

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit