বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

দৌলতপুরের আল্লারদর্গায় প্রধান সড়কে হাটুপানি : ঘটছে দূর্ঘটনা

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খুদ্র শিল্পনগরী আল্লারদর্গা বাজারের প্রধান সড়কটি এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। ভেঙ্গে জরাজীর্ণ ও খানা খন্দকে পরিণত হওয়ায় প্রতিদিনই ঘটছে নানা দূর্ঘটনা। একটু বৃষ্টি হলেই সড়কটিতে হাটু পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কুষ্টিয়ায় যোগাযোগের প্রধান ও জনবহুল সড়ক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে পড়তে হচ্ছে দূর্ঘটনার কবলে। বিশেষ করে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে প্রায় ১ কি. মি. সড়ক চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। ভেঙ্গে বড় বড় গর্তে পরিণত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বিভিন্ন পরিবহন ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে।

সড়কের পাশে বসবাসকারী আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন জানান, জনবহুল এই সড়কটির দুইপাশে দখল ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আল্লারদর্গা বাজারে প্রায় ১ কি. মি. এলাকা সড়ক ভেঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই সড়কে হাটুপানি অবস্থার সৃষ্টি হয়। ফলে যানবহন চলাচল করতে গেলে প্রতিনিয়ত ঘটে দূর্ঘটনা। তিনি জনবহুল এই সড়কটি দ্রুত সংস্কার করে জনজীবনের মৃত্যু ঝুঁকি লাঘব করার দাবী জানান। একই দাবী করেন হেলাল উদ্দিন নামে একজন পথচারী। সড়ক সংস্কারের বিষয়ে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম আজাদ খান জানান, আল্লারদর্গা বাজারের সড়কের ভেঙ্গে যাওয়া অংশটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।দৌলতপুরের জনবহুল ও কুষ্টিয়া জেলায় যোগাযোগের অন্যতম প্রধান সড়কটি শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কার করে জনদূর্ভোগ কমানোর দাবী ভূক্তভোগী এলাকাবাসীর।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit