বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভারতের বিপক্ষে নামার আগেই যে দুঃসংবাদ পেল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে  চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এমন ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। 

অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে এশিয়া কাপ যাত্রা শুরু করেছিল পাকিস্তান। তার ধারাবাহিকতা বজায় রেখেছিল এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট পাওয়া হয়নি। 

এশিয়া কাপের মধ্যে চলছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। 

গতরাতে দ্বিতীয় ওয়ানডেতে ডেভিড ওয়ার্নার ও মারনাস ল্যাবুশেনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ১২৩ রানের বিশাল ব্যবধানে প্রোটিয়াদের পরাজিত করে। এতে করে ৫ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

এতে আইসিসি থেকে সুসংবাদ পায় তারা। এ জয়ের ফলে ১২১ রেটিং পয়েন্ট পেয়ে পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠেছেন অজিরা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১২০।

অবশ্য আজই অস্ট্রেলিয়াকে টপকে যাওয়ার সুযোগ আছে পাকিস্তানের। তারা যদি সুপার ফোরের ম্যাচে ভারতকে পরাজিত করতে পারে, তা হলে ২৪ ঘণ্টারও কম সময়ে অজিদের টপকে আবারও র্যাংকিংয়ের শীর্ষে চলে যাবে। সে ক্ষেত্রে পাকিস্তানের রেটিং পয়েন্ট হবে ১২২।
 

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit