বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

তুরস্কে ক্রিপ্টোকারেন্সির কারবারিকে ১১ হাজার ১৯৬ বছরের জেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :তুরস্কে প্রতারণা ও অর্থপাচার মামলায় ফারুক ফাতিহ ওজার নামের এক ক্রিপ্টোকারেন্সি কারবারিকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৯ বছর বয়সী ফারুক তুরস্কে ক্রিপ্টোকারেন্সি ব্যবসা শুরু করেছিলেন। তার বিরুদ্ধে গ্রাহকের দুই বিলিয়ন ডলার প্রতারণার অভিযোগ রয়েছে। খবর বিবিসির।

একইসঙ্গে অর্থপাচার, জালিয়াতি ও অপরাধমূলক কাজে সহায়তার জন্য ফারুকের সাথে তার ভাই গিউভেন ও বোন সেরাপকেও সাজা দেওয়া হয়েছে। ফারুক ২০২১ সালের এপ্রিলে তুরস্ক থেকে আলবেনিয়া পালিয়ে যাওয়ার সময় ক্রিপ্টো কারেন্সি ব্যবহারকারীদের সম্পদের ২৫০ মিলিয়ন লিরা (প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার) নিজের তিনটি গোপন অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন। আদালতের অভিযোগে বলা হয়েছে, ওজার ও তার ভাই-বোন মিলে ক্লায়েন্টদের ৩৫৬ মিলিয়ন লিরা সরিয়ে ফেলেছেন। 

জালিয়াতির দায়ে বিপক্ষের কৌঁসুলি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ৪০ হাজার ৫৬২ বছরের সাজার আবেদন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিচারক তাকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। ফারুক শুনানিতে বলেন, যদি আমি একটি অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা করতাম, তাহলে আমি এতটা অপেশাদার আচরণ করতাম না।

উল্লেখ্য, সাধারণত একজন ৭০-৮০ বছরের মানুষের জীবনে ১১ হাজার বছর ধরে জেল খাটা সম্ভব না। মূলত তার অপরাধের মাত্রা বোঝাতে তাকে ১১ হাজার ১৯৬ বছরের  শাস্তি দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে যা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit