বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

বিজয়কে নিয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

ডেস্কনিউজঃ ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে জয় ছাড়া বিকল্প নেই। শ্রীলঙ্কার মাটিতে বসে লঙ্কাবধ মোটেও সহজ নয়, তবে ফাইনালে যেতে হলে এই অসম্ভব কাজটাই করতে হবে টাইগারদের। হারাতে হবে শ্রীলঙ্কাকে। এমতাবস্থায় পরিবর্তন আসতে পারে একাদশে।

একাদশে পরিবর্তন আসবে, তা অনেকটাই নিশ্চিত। বদলে যাবার কথা রয়েছে উদ্বোধনী জুটিও। এই নিয়ে ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিলো হাথুরুসিংহের কাছে। তবে তার স্পষ্ট উত্তর, ‘আমাকে কি ভেতরের খবর জানিয়ে দিতে বলছেন? আমি তো শ্রীলঙ্কার কোচকে একটু আগেই এখানে দেখলাম!’

যদিও পরে বলেন, ‘এখনো ভাবছি। তবে সিদ্ধান্ত নিইনি। কাল মাঠে এসে সিদ্ধান্ত নেব। কন্ডিশন কেমন থাকে, আবহাওয়া কেমন থাকে, তা দেখতে হবে। গত কয়েক দিনের আবহাওয়া একদম অন্যরকম। এই সিদ্ধান্ত আমরা যতটা দেরিতে নিতে পারি, ততই ভালো।’

তবে মনে মনে যে একটা পরিকল্পনা তৈরী করে ফেলেছেন হাথুরু, তা অনেকটাই নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে এনামুল হক বিজয় ফিরছেন একাদশে। ইনিংস উদ্বোধনে দেখা যেতে পারে তাকে। বিশেষ করে শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন দেখে এমনটাই মনে হয়েছে।

শুক্রবারের অনুশীলনে বেশ প্রাধান্য পেয়েছেন বিজয়। লিটন দাসকে নিয়ে জুটি গড়ে ব্যাটও করেছেন তিনি। খেলেছেন বড় শট। কাছে থেকেই দেখেছেন কোচেরা। এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন, দু’জনে মিলে দেখে এসেছেন পিচও।

শুধু বিজয় নয়, একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদও। মোস্তাফিজ আসরের প্রথম ম্যাচেও লঙ্কানদের বিপক্ষে খেলেছিলেন। যদিও তেমন কিছু করতে পারেননি, তবে হাসান মাহমুদের ছন্দহীনতা সুযোগ করে দিতে পারে তাকে। আর আফিফের বদলে একাদশে আসতে পারেন নাসুম।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ :

এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

কিউএনবি/নাহিদা/০৯.০৯.২০২৩/ দুপুর ১.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit