শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

কুষ্টিয়ায় ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু : বাড়ছে ডেঙ্গুরোগী

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তানহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তানহা দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মোকলেস উদ্দিনের মেয়ে।মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিযূস কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ওই শিশুকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কুষ্টিয়ায় যাওয়ার পথে সকাল ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।শুক্রবার সকাল পর্যন্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়। এর আগে গত ২৯ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আছিয়া খাতুন (২৫) নামে আরেক নারীর মৃত্যু হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার লাল চাঁদ আলীর স্ত্রী।২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার উদ্বেগ প্রকাশ করে বলেন, কুষ্টিয়া জেলায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি ছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে ভর্তি হয়েছেন আরও ১২ জন।তিনি বলেন, গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে অন্তত ১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২৩/রাত ৮.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit