মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বিকেলে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : জি–২০ শীর্ষ সম্মেলন শুরুর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী দেশের সরকারপ্রধানের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠককে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। দুই দেশের সরকারপ্রধানের এই বৈঠকে টাকা–রুপিতে লেনদেন সুগম করা, কৃষিখাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্পের উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। বাংলাদেশসহ ৯টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জি–২০ শীর্ষ সম্মেলনের দুটি অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/দুপুর ১.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit