বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

সমর্থন জোরদারে কিয়েভ সফরে ব্লিঙ্কেন, সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দুই দিনের সফরে আজ দেশটির রাজধানী কিয়েভে পৌঁছান তিনি। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারই এ সফরের লক্ষ্য।

এ ছাড়া এ সফরে ইউক্রেনের জন্য আরও ১০০ কোটির বেশি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেবেন তিনি। গত জুন থেকে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ জোরদার করার পর এটাই মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম ইউক্রেন সফর।

সফরকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে বৈঠক করেন ব্লিঙ্কেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।  

দিমিত্র কুলেবার পাশে দাঁড়িয়ে ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনের যা প্রয়োজন সেটা দেশটির কাছে আছে। এ বিষয় আমরা নিশ্চিত করতে চাই। এটা শুধু দেশটির পালটা আক্রমণে সফল হওয়ার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদে দেশটির যা প্রয়োজন, সেটা নিশ্চিত করার জন্যও।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ। শক্তিশালী অর্থনীতি ও শক্তিশালী গণতন্ত্র গড়ার পথে এগিয়ে যেতে আমরা সবসময় তাদের পাশে রয়েছি।’

সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শানিয়েছে কিয়েভ। কয়েকটি গ্রাম ও এলাকা পুনর্দখল করে নিয়েছে। তবে রুশ অধিকৃত অঞ্চলগুলো দখলে নেওয়ার ক্ষেত্রে তুলনামূলক ধীরগতিতে এগোচ্ছে ইউক্রেন। এর মধ্যে ইউক্রেনজুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। এমনকি ব্লিঙ্কেনের সফরের কয়েক ঘণ্টা আগে কিয়েভেও হামলা হয়েছে।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পালটা আক্রমণের কৌশল যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হয়েছে এবং আগামী শীতের আগে ইউক্রেনের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা— এসব বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।

ব্লিঙ্কেনের কিয়েভ সফর ও দেশটিকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ বলেন, ‘শেষ ইউক্রেনিয়ান থাকা পর্যন্ত কিয়েভের যুদ্ধে অর্থায়ন করার বিষয়ে ওয়াশিংটন পরিকল্পনা করেছে।’

দিমিত্রি পেসকভ আরও বলেন, কিয়েভকে দেওয়া মার্কিন সহায়তা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযানের গতিপথকে প্রভাবিত করবে না।

       

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সকাল ১১:২৯

   

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit