শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

জয়পুরহাটে ছাত্রাবাস থেকে ১৫০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া এলাকা থেকে ১৫০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।আটককৃতরা  হলেন, জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন ও মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে  মাদক ব্যবসা করে আসছিলেন। জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে বিপুল পরিমান গাঁজা মজুদ করে জেলার বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি করা হয় এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদে গত রাতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় কাগজে মোড়ানো অবস্থায় ১৫০ কেজি গাঁজাসহ সাব্বির ও রতনকে আটক করা হয়।

র‌্যাব অধিনায়ক আরও জানান, ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে এসে ওই ছাত্রাবাসে মজুদ করে গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। ছাত্রাবাসের আড়ালে পরে সেখান থেকে গাঁজা নওগাঁ, দিনাজপুর, বগুড়াসহ জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র মাদক কারবারিদের কাছে বিক্রি করা হতো। এই সিন্ডিকেটর অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রফিকুল ইসলাম, স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৯.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit