শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ব্রাজিলে ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত ২২

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

ডেস্কনিউজঃ ব্রাজিলে ঘূর্ণিঝড় ও প্রবল বন্যায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুল অঙ্গরাজ্যে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে।

রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে বন্যার পানি কমতে থাকায় আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো লেইট জানিয়েছেন, প্রায় ৬০টি শহর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাসো ফান্ডো শহরের একজন বাসিন্দা লুয়ানা দা লুজ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ভোরের পর থেকে দেখেছি আমাদের বাড়ি প্লাবিত হচ্ছে। আমরা টেবিলের উপরে, কাঠের চুলার উপরে জিনিসপত্র রাখছিলাম। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। সব তলিয়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রিও গ্র্যান্ডে দো সুলে ২১ জন নিহত হয়েছেন। পাশের রাজ্য সান্তা ক্যাটারিনায় আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের মধ্যাঞ্চলের মুসুন শহরে অবস্থা গুরুতর। সেখানে হতাহত ও নিখোঁজ রয়েছেন অনেকেই। অনেক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।

সম্প্রতি ঘন ঘন বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে ব্রাজিল। গত জুনে দক্ষিণ ব্রাজিলে একটি ঘূর্ণিঝড়ে ১৩ জনের মৃত্যু হয়। এর আগে, ফেব্রুয়ারিতে সাও পাওলো রাজ্যে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস এবং বন্যায় কমপক্ষে ৬৫ জন মারা যান।

নাহিদা/ ০৬.০৯.২০২৩/ রাত ৮.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit