সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগ চাইলেন ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেঙ্গুর বিস্তারের মধ্যে সিটি মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনাও করেছেন তিনি।

বুধবার সকালে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যখন ডেঙ্গুর ব্যাপক বিস্তার, এ নিয়ে পত্রপত্রিকায় লেখা হচ্ছে, সেই সময় তারা অবকাশ যাপনের জন্য পরিবার নিয়ে বাইরে যাচ্ছেন এবং স্বাস্থ্যমন্ত্রীও একইভাবে বাইরে গেছেন।

ঢাকার জনপ্রতিনিধিদের দোষারুপ করে তিনি বলেন, মূল কথা হচ্ছে সরকার এবং সিটি করপোরেশন দুটি ব্যর্থ হয়েছে ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণ করতে। এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্য সেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। স্বাস্থ্য খাতে চরম অরাজকতা আমরা কোভিডের সময় দেখেছি—দেখেছি কী পরিমাণ দুর্নীতি এখানে হয়। 

মশার ওষুধ কেনায় ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আবার সিটি করপোরেশনে এটা প্রমাণিত হলো, এডিস মশা ধ্বংসের নামে যে ওষুধ কেনা হলো সেখানেও ব্যাপক দুর্নীতি করা হয়েছে। দেখা যাচ্ছে যে, সেই ওষুধগুলো মধ্যে কোনো গুণই নেই! সেটা মশা নিধনে সাহায্য করছে না।

তিনি বলেন, এখানে অনির্বাচিত যে স্থানীয় সরকার; কমিশনার বা মেয়র, জনগণের কাছে তাদের যেহেতু দায়বদ্ধতা নেই, সেই কারণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন এই সমস্যা সমাধান করতে। কারণ তাদের তো এদিকে নজর নেই, তাদের নজর হচ্ছে দুর্নীতি; টাকার পাহাড় তারা গড়ে তুলছেন। 

জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, পথ একটাই। সেটা হচ্ছে—জনগণের মেয়র নির্বাচিত করা। জনগণকে ভোট দিতে সাহায্য করা। আমাদের একটাই কাজ; এই সরকারকে পরিবর্তন করে জনগণের সরকার নিয়ে আসা। 

এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠনে বিএনপির দাবি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এর আগে পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে একই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটিতে বিএনপির মনোনয়নে মেয়র পদে নির্বাচন করা তাবিথ আউয়াল।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit