বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

তুরস্ক, গ্রিস ও বুলগেরিয়ায় নিহত ৫, বহু নিখোঁজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিপাত এবং বন্যায় গ্রীস, তুরস্ক এবং বুলগেরিয়ায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ সময় প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন অনেক মানুষ।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ এক্স এ মাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান যে, “বুলগেরিয়া এবং গ্রিসের সীমান্তবর্তী কির্কলারেলি প্রদেশে অবকাশ যাপনের স্থানে আকস্মিক বন্যা দেখা দেয়। সেখানে সেই সময়ে প্রায় ১২ জন ছুটি কাটাচ্ছিলেন।“

মন্ত্রী আরও জানান, ‘উদ্ধারকারী দল দুটি মৃতদেহ সনাক্ত করেছে এবং ছয়জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া চারজন নিখোঁজ রয়েছে।‘

এ ছাড়া তুর্কি দৈনিক পত্রিকা কুমহুরিয়েত জানিয়েছে, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভারী বৃষ্টিপাতের কারণে আশেপাশের রাস্তা এবং বাড়ি প্লাবিত হলে কিছু পাতাল রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়। ফলে অনেকেই একটি লাইব্রেরিতে আটকে পড়েন।

কর্তৃপক্ষ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য আবাসনের ব্যবস্থা করে দেবে বলে জানান ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল।

এদিকে গ্রীসে পেলিওনের নিকটবর্তী পর্বত অঞ্চল এবং স্কিয়াথোসের রিসোর্ট দ্বীপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে মারাত্মক বন্যার দেখা দেয়, এতে করে ভেসে যায় রাস্তায় থাকা যানবাহন। এ সময় একজনের মৃত্যু হয়।

গ্রীক ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোলোসের কাছে একটি প্রাচীর ভেঙে পড়ে গেলে একজন নিহত হয়। এসময় বন্যায় ভেসে পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্রিসের আবহাওয়া দপ্তর জানায়, পেলিওন অঞ্চলের গ্রামে মঙ্গলবার ৭৫.৪ সেমি (প্রায় ৩০ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা ২০০৬ সালের পর থেকে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

অন্যদিকে বুলগেরিয়ায়, প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকভ মঙ্গলবার জানান যে, যে দেশটির দক্ষিণ কৃষ্ণ সাগর উপকূলে একটি ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় দুজন নিহত এবং আরও তিনজন নিখোঁজ রয়েছে।

বন্যা কবলিত উপকূলীয় শহর সারেভো থেকে সাংবাদিকদের ডেনকভ বলেন, “মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।“ উপকূলে অবকাশ যাপনকারী কয়েক শতাধিক ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া ঝড়ের কারণে কর্তৃপক্ষ সারেভোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং কিছু হোটেলের নিচতলা প্লাবিত হওয়ায় লোকজনকে উপরের তলায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit