বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

এসএমসি ওরস্যালাইনের কাছে ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের লিগ্যাল নোটিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষেও প্রচার করায় এসএমসি ওরস্যালাইন কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ম্যানেজার বরাবর এই নোটিশ পাঠিয়েছেন শাকিবের আইনজীবী।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক শাকিব খানের আইনজীবী ওলোরা আফরিন।

তিনি বলেন, গত বছরের ডিসেম্বর পর্যন্ত এসএমসির সঙ্গে নায়ক শাকিব খানের বিজ্ঞাপন চুক্তি ছিল। এরপর চুক্তি নবায়ন না করেই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয় এসএমসির। 

এমতাবস্থায় ২০২৩ সালে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলি অবিচ্ছিন্নভাবে এবং ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়। 

লিগ্যাল নোটিশে বলা হয়, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলি প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন তিনি।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit