বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

যুদ্ধে প্রতিদিন কত খরচ করছে ইউক্রেন, জানালেন বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ বলেছেন, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে। এই বিশাল ব্যয়ের মাত্র শতকরা তিন ভাগ মিত্র দেশগুলো দিয়েছে।

ইউক্রেনের গণমাধ্যম ইউক্রিনফর্মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। রেজনিকোভের এ সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয়। মিত্রদের দেওয়া অর্থ সহায়তা ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সাক্ষাৎকারে তিনি তা প্রত্যাখ্যান করেন।

রেজনিকোভ বলেন, তার আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সমস্ত কেনাকাটা করেছে তা সঠিক নীতি মেনেই সম্পন্ন হয়েছে। যুদ্ধের জন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজস্ব অর্থ ও রসদের চেয়ে বাইরে থেকে পাঠানো অর্থ ও রসদ বেশি পাচ্ছে বলে যে আলোচনা রয়েছে তাও তিনি নাকচ করেছেন।

এ সময় তিনি বলেন, এই বক্তব্য অন্যায় বরং সরকার প্রতিদিন যুদ্ধের জন্য ১০ কোটি ডলার ব্যয় করছে।

রেজনিকোভকে সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসের তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সমালোচকদের পক্ষ থেকে ইচ্ছা করে মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্যায় পড়ছে। ব্যবসায়ীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন করতে ভয় পাচ্ছেন। সূত্র: ইউক্রেনস্কা প্রাভডা

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit