বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মাধবদী প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমন অনুষ্ঠিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : প্রতি বছরের মতো এবারও নরসিংদীর ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ অনুষ্ঠিত হয়।গতকাল অনুষ্ঠিত নৌভ্রমনে মাধবদী প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত থেকে নৌ ভ্রমণকে আনন্দময় করে তোলেন।প্রেসক্লাবের সদস্য কাজী জয়নাল আবেদীন এর মোনাজাত পর্ব শেষে মাধবদী থানাস্থ মেঘনা বাজার থেকে সুসজ্জিত যন্ত্রচালিত নৌযানে বাহ্মণবাড়িয়া জেলার নবী নগর থানার ছলিমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে এমপির টিলা, মরিচাকান্দিতে যাত্রা বিরতির পর দুপুরের খাবার পরিবেশন করা হয়। তারপর ছলিমগঞ্জে বাজারের দর্শনীয় স্থান ঘুরে বিকালে আবার মাধবদীর পথে ফেরা শুরু হয়।

ভ্রমণে অংশ গ্রহণ করেন মাধবদী প্রেসক্লাবের বর্তমান কার্য নির্বাহী কমিটির সভাপতি এড: আবুল হাসনাত মাসুম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন, কবি ফজলুল হক মিলন, সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, মোঃ জসীম উদ্দীন ভূইয়া(ভিপি জসিম), সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, মোঃ হোসেন আলী, সদস্য অধ্যাপক মোহাঃ শেখ সাদী, মোঃ ছবির মিয়া, বীর মুক্তিযোদ্ধা জি এম ওহাব মিয়া, মোঃ হুমায়ুন কবীর ভূইয়া, মোঃ হুমায়ূন মিয়া, মোঃ আল আমিন, সুমন পাল, মোঃ মনিরুজ্জামান, মোঃ নাসির উদ্দীন ।

উল্লেখ্য মাধবদী প্রেসক্লাবের নৌভ্রমণ বাস্তবায়নের জন্য সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মোঃ মকবুল হোসেন কে আবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্ব পালন করেন।মেঘনা নদীর বিস্তৃত জলরাশির বুকে সারাদিন সাংবাদিকদের এ আনন্দ ভ্রমণে মুগ্ধতা ছড়াতে সকলের মাঝে লটারীর ড্র হয় এবং পুরস্কার বিতরন করা হয়। সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই সবাই নিরাপদে মাধবদীর বুকে ফিরে আসে।নৌভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় সাভাপতি ও সাধারণ সম্পাদক সকল সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি জানান।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit