বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি, সম্পাদক জেল হাজতে, শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম  ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে শ্রমিক ইউনিয়নের অফিসের জমিজমা সংক্রান্ত মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) হাড়িভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা ট্রাক-বাস মহাসড়কে আড়াআড়িভাবে রেখে বিক্ষোভ শুরু করে। এতে দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে যানজট দেখা দিলেও মটরসাইকেল, রিকশা, অটো চলাচলের সুযোগ করে দেয় পুলিশ। প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

আরেক শ্রমিক নেতা মনোয়ার হোসেন দুলুর দায়েরকৃত মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও আজ মঙ্গলবার লালমনিরহাট জেলা আদালতে হাজিরা দিতে গেলে তাদেরকে জেলহাজতে পাঠায়।

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit