মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আখাউড়ায় ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় টানমান্দাইল ফুটবল একাদশের জয়লাভ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ গ্রামবাসীর উদ্যোগে মরহুম হাজী ছনু মৃধা স্মরণে ফ্রিজ টিভি ফুটবল টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মনিয়ন্দ হরিপুর মরহুম হাজী ছনু মৃধা ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে ধর্মনগর ফুটবল একাদশ বনাম টানমান্দাইল ফুটবল একাদশ। শুরুতে ফিফার থিম সংগীত পরিবেশনের মধ্যদিয়ে রেফারি ও উভয় দলের খেলোয়াররা মাঠে প্রবেশ করার মধ্যে দিয়ে টুর্নামেন্টের ২য় কোয়ার্টার ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। মনিয়ন্দ গ্রামবাসীর উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত খেলার সভাপতিত্ব করেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম বাবুল মৃধা। 

ক্রীড়া ভাষ্যকার খুরশেদ আলম বাবু ও এম এ আজিজুলের সঞ্চালনায় খেলার প্রধান অতিথি ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ লুৎফর রহমান ভুঁইয়া । খেলার প্রধান মেহমান ছিলেন, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিক মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মিয়া, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ শানু মিয়া মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী নেওয়াজ খান সহ অন্যরা। খেলার তত্ত্বাবধানে আছেন, পরিচালনা কমিটির অন্যতম সদস্য ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম দুলাল মৃধা, সাবেক ফুটবলার মোঃ রুবেল চৌধুরী সহ আরো অনেকে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন ভূঁইয়া, কর্মমঠ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এফ এ সোহাগ সরকার, বাদল মৃধা, খেলা পরিচালনা কমিটির সদস্যগন, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ আরো অনেকে। টানটান উত্তেজনা উত্তেজনা পূর্ণ ২য় কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখতে ফুটবল প্রেমী হাজারো দর্শক মাঠে উপস্থিত ছিলেন। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ফুটবলের বর্তমান প্রচলিত নিয়ম অনুসারে ট্রাইবেকারের মাধ্যমে এর ফলাফল নির্ধারণ করা হয়। এতে ধর্মনগর ফুটবল একাদশ কে ৪-৫ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে টানমান্দাইল ফুটবল একাদশ। এসময় অতিথিরা মনিয়ন্দ এলাকার সকল প্রবাসীদের কে এই সকল খেলাধুলায় সক্রিয়ভাবে অনুপ্রাণিত করার আহ্বান জানান। জানা গেছে মরহুম হাজী ছনু মৃধা এলাকার একজন দানবীর, সমাজসেবক ও ফুটবল প্রেমি ব্যক্তি ছিলেন, তারই স্মরণে প্রতিবছরই মাঠে একটি করে বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় আগামী শুক্রবার খেলবে মনিয়ন্দ ইউনিয়নের রফিক মেম্বার ফুটবল একাদশ ৪নং ওয়ার্ড বনাম কসবা দক্ষিণ ফুটবল একাদশ । 

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit