মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা

নবাবগঞ্জে সাংবাদিকের নামে সাইবার ট্রাইবুনালে মামলার পর ভুক্তভোগীকে টাকা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : নবাবগঞ্জে সাংবাদিকের নামে সাইবার ট্রাইবুনালে মামলার পর ভুক্তভোগীকে টাকা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান। দিনাজপুরের নবাবগঞ্জে ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির শামিম এর বিরুদ্ধে এক নারীর নিকট থেকে সরকারী ঘর দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছিলো পরে স্থানীয় পত্রিকায় খবর টি প্রকাশ পায়। নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: অলিউর রহমান মিরাজ এর নামে রংপুরে সাইবার ট্রাইবুনালে মামলা করেন ওই ইউনিয়ন চেয়ারম্যান। মামলা করার অল্প কিছুদিন পরেই ভুক্তভোগীর বাসায় এসে চেয়ারম্যান নিজে সব টাকা তাদেরকে ঘুরে দেয় এবং মিথ্যা একটি সাক্ষাৎকার নিয়ে চলে যায়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউনিয়নের রনজয়পুর গ্রামের মোঃ সেকেনদার এর স্ত্রী মোছাঃ রুপিয়া খাতুনের থেকে আশ্রয়ণ প্রকল্পের সরকারী ঘর দেওয়ার কথা বলে ৬০ হাজার টাকা নিয়েছে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসানুল কবির শামিম মিয়া। দীর্ঘ দিন আগে টাকা নিয়েও এখনো কোন ঘর দেইনি চেয়ারম্যান তবে তাকে বললে বিভিন্ন তালবাহানা দেখিয়ে কথা এড়িয়ে যায় চেয়ারম্যান। নবাবগঞ্জ ক্রাইম রিপোর্টার্স ইউনিট এর সভাপতি মো: অলিউর রহমান মিরাজ এর নামে ওই চেয়ারম্যান রংপুর সাইবার ট্রাইবুনালে মামলা করেন। মামলা করার অল্প কিছুদিন পরেই ভুক্তভোগীর বাসায় এসে চেয়ারম্যান নিজে সব টাকা তাদেরকে ঘুরে দেয়। মিথ্যা একটি সাক্ষাৎকার নিয়ে চলে যায়।

এদিকে নবাবগঞ্জ ক্রাইম রিপোর্টাস ইউনিট এর সভাপতি অলিউর রহমান মিরাজ এর নামে মিথ্যা মামলা দায়ের করায় গতকাল সোমবার সকাল ১১ টায় নবাবগঞ্জ ক্রাইম রিপোর্টাস ইউনিট এর এক জরুরি সভা আহ্বান করা হয়।এ ঘটনায় সাংবাদিকগণ চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিকবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit