মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ৩ লাখ ২০ হাজার টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান সাবেক ভিসি আতিয়ারের সময়ে নিয়োগ-উন্নয়ন প্রকল্পে পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাবিপ্রবি ছাত্রদলের মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডার লে.কর্নেল মাসুদ খাঁন। ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে ফিরল মাছের কারবার, বড় মাছের অপেক্ষায় জেলে-ব্যবসায়ীরা ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে,নতুন ভবন পেলো স্বরণীকা উচ্চ বিদ্যালয়ে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

মদ বিক্রি করে বছরে দিল্লির আয় ৭২৮৫ কোটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত এক বছরে প্রায় ৬১ কোটি বোতল মদ বিক্রি করেছে ভারতের দিল্লি সরকার। এর এতে তাদের আয় হয়েছে সাত হাজার কোটি রুপিরও বেশি। দিল্লিতে আম আদমি সরকারের আবগারি নীতি নিয়ে বিতর্কের মাঝে এই পরিসংখ্যান প্রকাশ্যে এল।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, দিল্লিতে বর্তমান আবগারি নীতি কার্যকর হয়েছে ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত মদ থেকে দিল্লি সরকারের রাজস্ব বাবদ আদায় মোট সাত হাজার ২৮৫ কোটি রুপি। এর মধ্যে ভ্যাট রয়েছে দুই হাজার ১৩ কোটি রুপি।

আবগারি দপ্তর সূত্র বলছে, ২০২১-২২ সালের জন্য যে নতুন আবগারি নীতি পরিকল্পনা করেছিল আম আদমি সরকার, তা প্রয়োগ করলে এই এক বছর মদ থেকে পাঁচ হাজার ৪৮৭ কোটি টাকা রাজস্ব পাওয়া যেত।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সরকারের নতুন নীতিতে দিল্লির মদ কেনাবেচার পদ্ধতিতে বদল আনা এনেছিল, যেখানে সরকারি মদের দোকান বন্ধ করে বেসরকারি মদের দোকানকে মদ বিক্রির অনুমতি দেওয়ার কথা বলা হয়।

আম আদমি সরকার চেয়েছিল, রাজধানীর ৩২টি অঞ্চলে নতুন করে ৮৪৯টি মদের দোকান খোলা হবে। এতে মদের কালোবাজারি বন্ধ হওয়ার পাশাপাশি রাজস্ব আদায় বাড়বে বলেও দাবি করেছিল সরকার।

আগে দিল্লিতে মদের দোকান ছিল ৮৬৪টি। চারটি সরকারি সংস্থা ৪৭৫টি মদের দোকান চালাত। বাকি ৩৮৯টি বেসরকারি সংস্থার মালিকদের হাতে ছিল। নতুন নীতি কার্যকর করতে আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ফলে নতুন আবগারি নীতি চালুর ঠিক আট মাস পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।

সূত্র: ইকোনমিক টাইমস

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit