বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শাকিবকে জড়িয়ে ধরলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : বিশেষ এই মুহূর্তটি সরকারি বাসভবনে নয়, ঘটেছে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে। সাধারণত রাষ্ট্রপতির জন্য দেশের কোনো সিনেমা বিশেষ প্রদর্শনী হয়ে থাকে তার বাসভবনেই। কিন্তু সে রেওয়াজ ভেঙে রাষ্ট্রপতি শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারসহ উপস্থিত হন এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে।

রাত ৮টায় সেখানেই উপভোগ করেন ‘প্রিয়তমা’ সিনেমা। সিনেমাটি দেখার পর এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। রাষ্ট্রপতি জড়িয়ে ধরেন সিনেমার নায়ককে। সিনেমাটি দেখার পর সংবাদমাধ্যমকে রাষ্ট্রপতি জানান, প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে এসেছেন তিনি।  সিনেমা দেখার পাশাপাশি সেখানে একটি কেক কাটা হয়। এ সময় ‘প্রিয়তমা’ সিনেমার সংশ্লিষ্টরা উপস্থিত থাকার পাশাপাশি উপস্থিত ছিলেন তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, গীতিকবি সোমেশ্বর অলিসহ অনেকে।

 প্রয়াত ফারুক হোসেনের গল্পে নির্মিত হয়েছে ‘প্রিয়তমা’। শাকিব অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা হিমেল আশরাফ এবং সিনেমাটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতির একমাত্র পুত্র আরশাদ আদনান। আনন্দঘন শাকিবের সেই মুহূর্ত এরই মধ্যে নিজের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করেছেন শাকিব খান। ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিবের পাশাপাশি ছেলে আরশাদ আদনানকেও বুকে জড়িয়ে ধরেছেন রাষ্ট্রপতি।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit