বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

ভারতীয় বংশোদ্ভূত থারমান হলেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান শানমুগারত্নম সিঙ্গাপুরের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ছিলেন। শনিবার এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স। ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।

এক যুগেরও বেশি সময় পর শুক্রবার (১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তান কিন লিয়ান ও এনজি কোক সং কে পরাজিত করে জয়ী হন ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম। সিঙ্গাপুরের নির্বাচন কমিশন জানায়, ৭০ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে তিনি জয়ী হয়েছেন।

থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান। ২০১৭ সালের সেপ্টেম্বরে হালিমা ইয়াকুব ক্ষমতায় এসেছিলেন। তিনি সিঙ্গাপুরের অষ্টম ও প্রথম নারী প্রেসিডেন্ট।

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit