শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দুর্গাপুরে কবরস্থান পরিচ্ছন্ন অভিযান

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘সেবাই হোক ব্রত – পথ চলাই অঙ্গীকার’’ এই প্রতিপাদ্যে দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার স্বেচ্ছাসেবক দল ও সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কবরস্থান পরিচ্ছন অভিযান শুরু হয়েছে। শুক্রবার সর্বশেষ পরিচ্ছন্ন অভিযানের মধ্যদিয়ে এ কর্মসুচী সম্পন্ন হয়।

সপ্তাহব্যাপি এ অভিযানে দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থান সম্পুর্ন পরিস্কার করেছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা বলেন, দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থানটি। এতে করে মৃতদের কবর দিতে তাদের স্বজনদের কষ্ট হত। এ কারণে সর্বস্তরের অংশগ্রহনে এ কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছে। যুবকদের এ মহতি কাজের জন্য প্রশংসা জানিয়েছেন শহরের সর্বস্তরের জনগন।

এ সময় অন্যদের মধ্যে, কবরস্থান পরিচ্ছন অভিযানের স্বেচ্ছাসেবক দলের দলনেতা মাহমুদুল হাসান সুজন ও তার দল, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, সাংবাদিক শফিকুল আলম সজিব, আবিদ হাসান বাপ্পি, দিলোয়ার হোসেন তালুকাদার উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit