মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফরে ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ Time View

ডেস্ক নিউজ : আগামী সপ্তাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ইন্দোনেশিয়া সফরের সময় জ্বালানি ও স্বাস্থ্য বিষয়ে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৫-৭ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠেয় ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো জোকোই উইডোডো বাংলাদেশকে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে জ্বালানি ও স্বাস্থ্য সহযোগিতা বিষয়ে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আসিয়ান ম্যাটারস: এপিসেন্ট্রাম অব গ্রোথ’।

মোমেন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ‘গেস্ট অব চেয়ার’ হিসাবে ‘আইওআরএ’র পরিপ্রেক্ষিত থেকে প্রবৃদ্ধির কেন্দ্রস্থলের সহায়তায় আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালীকরণ’ শীর্ষক সমাপনী বক্তৃতা দেবেন।

বিশিষ্ট অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. মোমেন এ সফরে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ৪৩তম আসিয়ান সম্মেলনের সময় ১২টি সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্ল্যাটফর্মের সাথে প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য আসিয়ান-এর ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার জন্য আবেদন করেছে।

অ্যাসোসিয়েশন সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনস, আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম এই দশটি দেশের একটি আন্তঃসরকারি সংস্থা। দেশের একটি আন্তঃসরকারি সংস্থা।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit