বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

সাইবার আইন নিয়ে টিআইবি’র বক্তব্য কোনটাই সত্য নয়-আইনমন্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে টিআইবি’র মন্তব্য সম্পর্কে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল এক এম.পি সাংবাদিকদেরকে বলেছেন, ‘টিআইবি যা বলেছে এর কোনটাই সত্য নয়। সাংবাদিকরা এবং জনগণ ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে সিকিউরিটি আইন রেখে পড়লে তারা বুঝতে পারবে কতটা পরিবর্তন করা হয়েছে। যেখানে উনাদের (টিআইবি) আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে।’

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন চত্বরে  উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজমপুর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার ভুইযা জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূইয়া স্বপন প্রমুখ।

হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘একজন দুইবার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ড. ইউনুস টাকা দিয়েছিলেন  উনি এখন  ড. ইউনুসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ  হতে বলছেন। এটা কিসের সংগ্রাম। বাংলাদেশের মানুষের সঙ্গে সংগ্রাম। এটা আমাদেরকে অপমান করার সামিল। উনি (ড. ইউনুস) যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। কোন উসিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।’

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit