শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পাকিস্তানে নির্বাচন কবে, জানাল ইসিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার আওয়ামী ন্যাশনাল পার্টি এ.ন.পি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি বি.এন.পি এবং বেলুচিস্তান আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে দলগুলো ৯০ দিনের মধ্যে নির্বাচন দিতে কমিশনের প্রতি আহ্বান জানায়। তবে সেটা সম্ভব না হলেও আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হতে পারে বলে কমিশন নিশ্চিত করেছে।

পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন বলছে, নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানাতে কমিশনকে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে সুনিদির্ষ্ট তারিখ না জানানোয় নির্বাচন আরও পেছানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বৃদ্ধিরও শঙ্কা করা হচ্ছে। যদিও নিজেদের ওপর কারও চাপ নেই বলে জানিয়েছে কমিশন।
 
গেল ৯ আগস্ট পাকিস্তানে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর ক্ষমতায় আসে তত্বাবধায়ক সরকার। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে আগামী নভেম্বর শেষ হওয়ার আগেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানের সাবেক আইনমন্ত্রী আজম নাজির তারার গত ৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন কমিশনের কাছে হালনাগাদ ভোটার তালিকা না থাকায় এবার নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া সম্ভব নয়।
 
এদিকে পাকিস্তানে সঠিক সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit