সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সর্বজনীন পেনশন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন জয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধন পদ্ধতির একটি ভিডিও প্রকাশ করেন সজীব ওয়াজেদ। তার ভিডিও পোস্টের কমেন্ট বক্সে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে নেটিজেনদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।  

মন্তব্যের ঘরে থাকা বিভিন্ন প্রশ্নের মধ্যে আহাদ খান নামে একজন প্রশ্ন করেন, আমি প্রতি মাসে জমা করতে করতে হয়তো ম্যাচিউর হওয়ার আগে মারা গেলাম তখন এ টাকার মালিক কে হবে এর জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘অর্থ জমার পর জমাকারীর মৃত্যু হলে সেই অর্থ তার নমিনি পাবেন। ’মফিজুল ইসলাম রাকিব নামে অপর একজন জানতে চান, এটি কোনো নির্দিষ্ট মেয়াদি কি না জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পেনশন সুবিধার পুরো তালিকাসহ একটি ভিডিও দেন।

রমিম খানে নামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও সরকার বদল হলে পেনশন স্কিম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কি না প্রশ্ন করেন। যেই প্রশ্নটি বিগত বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন। এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘পেনশন স্কিম বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থের মালিক বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্র। এই স্কিম সাধারণ মানুষের জন্য, যে সরকারই থাকুক, আপনার পেনশনের টাকা আপনার ও আপনার নমিনির। ’

মো. রোমান মৃধা নামে অপর একজন লেখেন, আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন লিংক দিয়ে এনআইডি নম্বর দিয়ে অ্যাপস দিয়ে বাট লোডিং অনেক সময় নিয়ে শেষে রেজিস্ট্রেশন ফেইল দেখাচ্ছে। এর প্রতি উত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটা অনেক সময় ইন্টারনেট কানেকশনের জন্য হতে পারে। আবার অনেক মানুষ একসঙ্গে ট্রাই করলেও হতে পারে। চেষ্টা করবেন একটু অফ-পিক আওয়ারে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই হয়ে যাবে।  

এই পোস্টের কমেন্টে সার্বজনীন পেনশন সুবিধা চালুর জন্য অসংখ্য মানুষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানানো হয় সজীব ওয়াজেদকে সার্বজনীন পেনশন বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এছাড়াও ধন্যবাদ জানান বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া মানুষগুলো। ভিডিওতে সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সেই সঙ্গে এর বিভিন্ন সুবিধা ও নিয়মগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit