বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গদর-২ দেখতে গিয়ে হৃদরোগে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘গদর-২’ দেখতে ঘর থেকে বেরিয়েছিলেন অক্ষত তিওয়ারি (৩৫) নামের এক যুবক। কিন্তু সিনেমাটি দেখা হলো না তার। সিনেমা হলে ঢোকার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরির।

এনডিটিভি জানিয়েছে, গত শনিবার রাতে সিনেমা দেখতে শহরের একটি শপিং মলে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু তার আগেই মৃত্যু হয় অক্ষতের। তিনি এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন।

সিনেমা হলে লাগানো সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, অক্ষত সিঁড়ি বেয়ে উঠার সময় ফোনে কারও সঙ্গে কথা বলছেন। এ সময় হঠাৎ করেই তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক উপস্থিত নিরাপত্তারক্ষীরা তার মুখে পানি ছিটায়। কিন্তু এতেও তার জ্ঞান ফেরেনি।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে অক্ষতের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit