সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

প্রধানমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে সেই ৩ মিনিট আমার জীবন বদলে দিয়েছে: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৭ Time View

ডেস্ক নিউজ : একেএম শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন। পাশাপাশি আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা যায় তাকে। 

মঙ্গলবার টাঙ্গাইলে আয়োজিত এক দলীয় শোকসভায় অংশ নিয়েছিলেন তিনি। সেখানে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে তার তিন মিনিটের স্মরণীয় ঘটনার স্মৃতিচারণ করেন শামীম ওসমান। 

শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী একদিন আমাকে ডাকলেন, একটু দূরেই হেলিকপ্টার দাঁড়ানো ছিল। আমি শুনতে পাইনি, আমি বললাম— আপা আমাকে কি ডাকছেন? আপা বললেন, হ্যাঁ। আমার সঙ্গে তুই চান্দিনা যাবি? আপা আমি (শামীম ওসমান) যেতে পারব না। আমার শরীর ঘামে ভিজে আছে। আপা বললেন, কিচ্ছুই হবে না, চল্। 

আপা বললেন, আমি সকাল থেকে কিছুই খাইনি। তুই যদি যাস, তা হলে তু্ই বক্তব্য রাখবি, আমি তখন একটু রেস্ট করব। খুব মায়া লাগল। ঘামে ভিজা শরীর নিয়ে চলে গেলাম আপার সঙ্গে।
তখন আমি হেলিকপ্টারে ওঠার আগে দেখলাম, আমাকে নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে গেলেন। চারপাশে মানুষ জমায়েত হয়ে আছে। সেখানে আছে নারী ও ছোট ছেলেরা। আপার সঙ্গে হেলিকপ্টারের চারপাশ ঘুরলাম। 

আমার সেই ‘তিন মিনিট’ আমার জীবনের রাজনীতি বদলে দিয়েছে। আমি দেখলাম দাঁড়িয়ে থাকা নারীরা আপাকে জড়িয়ে ধরলেন। সেখানে দেখলাম অনেক দিন পর মায়ের সঙ্গে দেখা হলে যে আচরণ করে, ঠিক সেই আচরণ দেখতে পেলাম। 

সেখানে দেখলাম প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকা নারীদের কোলে মাথা রাখলেন। আর তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর অবাক হলাম। 
পরে হেলিকপ্টারে ওঠে দেখলাম প্রধানমন্ত্রী কাঁদতেছেন। আমি বললাম আপা আপনি কাঁদছেন, না হাসছেন? 

তখন আপা বলল, শামীম শোন্, ওই মহিলাগুলো যখন আমাকে বুকে জড়িয়ে ধরে, তখন আমার মনে হয় আমার মা কবর থেকে উঠে বলছে— মাগো, ও মা চিন্তা করিস না মা, দোয়া তোর সঙ্গে আছে।  

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit