বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বুধবার সারাদেশে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সব মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করা হবে।

আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মিছিল বের করা হবে। নয়াপল্টনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ কর্মসূচির উদ্বোধন করবেন।

রিজভী দাবি করেন, দেশে ইতোমধ্যে জনপ্রতিনিধি, তরুণ, শিক্ষার্থী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘জোরপূর্বক গুমের শিকার প্রায় ১০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং অনেককে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে।’ বিএনপির এই নেতা বলেন, জোরপূর্বক গুমের শিকার অনেক মানুষ যাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়েছে বলে দাবি করা হয়েছে, তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি।

জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit