রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ঝালকাঠিতে অস্ত্র মামলায় যুবকের ২২ বছর কারাদন্ড

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অস্ত্র মামলায় আল আমিন খান নামের ৩৪ বছর বয়সী এক যুবককে ২২ বছর কারাদন্ড দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামি আল আমিনের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।বিচারক এই আসামীকে ১৯৭৮ সালের পৃথক দুটি ধারায় আলাদা ভাবে ২২ বছর কারাদন্ড দিয়েছেন। এরমধ্যে ১৯ এর (এ) ধারায় ১২ বছর এবং ১৯ এর (এফ) ধারায় ১০ বছর কারাদন্ড দেওয়া হয়েছে। এরমধ্যে আসামির সর্বোচ্চ ১২ বছর কারাবাসের মেয়াদ শেষ হলেই রায় কার্যকর হয়ে যাবে। দন্ডপ্রাপ্ত আলআমিন বরিশালেরর বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল এলাকার আবুয়াল খানের ছেলে। নিউজ বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার মো. রুস্তম আলী।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ মে রাত ৮টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনকদের তল্লাশি চালায়। এ সময় আল আমিনের দেহ তল্লাশি করে আমেরিকার তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এ ঘটনায় পরের দিন আল আমিনকে আসামী করে র‌্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে নলছিটি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) মো. সোলায়মান মাহমুদ একই বছরের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত পরের মাসের ১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।আদালতের বিচারক ৯জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলী আবদুল মান্নান রসুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নাসির উদ্দিন কবির।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit