মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

জাপানে টয়োটার গাড়ি তৈরি স্থগিত, নেপথ্যে কী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অটোমোবাইল জায়ান্ট টয়োটা জাপানে সব কারখানায় গাড়ি তৈরির কার্যক্রম স্থগিত করেছে। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) উৎপাদন ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

টয়োটার একজন মুখপাত্র বলেন, টয়োটা ত্রুটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এটি সাইবার হামলার কারণে হয়েছে বলে মনে করছে না প্রতিষ্ঠানটি।

বিবিসি জানায়, আজ সকালে টয়োটা জাপানের ১৪টি কারখানার মধ্যে ১২টির কার্যক্রম স্থগিত করে। টয়োটার মুখপাত্র পরবর্তীতে ১৪টি কারখানায় কার্যক্রম স্থগিত করা হবে বলে জানান। এই ১৪টি কারখানায় টয়োটার বৈশ্বিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ গাড়ি তৈরি করা হয়।

তবে যন্ত্রাংশ ও গাড়ি উৎপাদন পুনরায় কবে শুরু হবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি এখনও কিছু জানায়নি। এর আগে গত বছর সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল টয়োটা কোম্পানি। এক দিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছিল।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit