রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ড. ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধ করুন: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাবাজি বন্ধ করুন। তার বিরুদ্ধে হওয়া সব মামলা অবিলম্বে প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূস হলেন এই জাতির একজন সূর্য সন্তান। শত বছর পরেও মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। তারা লজ্জিত হবে এই ভেবে যে, এমন একজন বরেণ্য মানুষের সঙ্গে এই দেশের সরকার কী রকম নীচ আচরণ করেছিলো। ওনার বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূস এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান, তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এসব মামলাবাজি বন্ধ করুন।

প্রসঙ্গত, সোমবার দেশের বেশ কয়েকটি আদালতে ড. ইউনূসের নামে মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit