সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

আদালতকে ব্যবহার করে বিরোধীদের নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার : রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্কনিউজঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ‘সরকার বিরোধী দলের কণ্ঠস্বর চেপে রাখতে চায়। তারা আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকেই নিয়ন্ত্রণ করতে চাচ্ছে।’

সোমবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন হাইকোর্টের দু’জন বিচারপতি। আদেশে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে যে তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে হবে। বিচাপতিদের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করা।’

প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলির জন্য আবেদন করা হলেও তা গ্রাহ্য করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আদালতের এ ধরনের আদেশের নামে প্রহসন করা হয়েছে। বিচারপতিদের এই আদেশ বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আর বিন্দুমাত্র আস্থা রইল না। আদালতের এ ধরনের আদেশ ফ্যাসিজমের আরেকটি বহিঃপ্রকাশ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয় হলে তারেক রহমান দেশে আসবেন এবং আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য আরিফা সুলতানা রুমা প্রমুখ।

কিউএনবি/নাহিদা। ২৮.০৮.২০২৩/ সন্ধ্যা ৬.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit