শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের স্থান নেই: বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) বিকেলে ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের ডলার জেনারেল স্টোরে ঢুকে ২০ বছর বয়সী এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে তিন কৃষ্ণাঙ্গ নিহত হন। পরে হামলাকারী নিজের ওপর নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গদের আধিপত্যের কোনও স্থান নেই।’ঘটনার পরদিন রোববার (২৭ আগস্ট) ওই স্থানে দুই শতাধিক মানুষ অবস্থান নেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ বছর বয়সী বন্দুকধারী রায়ান পলটিমার বৈধভাবে কেনা বন্দুক দিয়ে গুলি চালায়।

এ ঘটনার পর দক্ষিণ প্রদেশের রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস বলেন, তিনি বন্দুক হামলায় নিহত তিনজনের পরিবারকে সহায়তা করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয় নামে খ্যাত এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটিতে নিরাপত্তার জন্য তিনি আর্থিক সহায়তার আশ্বাস দেন। রন ডিস্যান্টিস আরও বলেন, ‘রায়ান পলটিমার ফ্লোরিডায় যা করেছেন, তা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র গায়ের রঙের জন্য কেউ হামলার শিকার হবেন – আমরা তা হতে দেব না।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit